শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

হোতাপাড়ায় আবাসিক হোটেলের নামে পতিতালয় তৈরির পায়তারা: ক্ষোভে ফুঁসে উঠেছে সুশীল সমাজ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বহুতল একটি ভবন ভাড়া নিয়ে আবাসিক হোটেলের নামে পতিতালয় খোলা হচ্ছে এমন সংবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সুশীল সমাজ। তারা এরই মধ্যে জয়দেবপুর থানা,সদর উপজেলা প্রশাসন,গাজীপুর জেলা প্রশাসন সহ গুরুত্বপূর্ণ দপ্তর গুলোতে স্মারক লিপি প্রদান করেছে। স্থানীয় হাজী রমজান আলী মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদে এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবাসিক হোটেলের নামে পতিতালয়ের বিরুদ্ধে সভা করেছেন। সভা থেকে যেকোনো মূল্যে সমাজ ধ্বংস করা এমন আবাসিক হোটেল বন্ধে যেকোনো সময় বড় ধরণের আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

আবাসিক হোটেলের নামে পতিতালয় বন্ধে এরই মধ্যে শিক্ষক,সাংবাদিক,আলেম ওলামাদের নিয়ে গাজীপুর সদর উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ  কমিটিও করা হয়।  ৪১ সদস্য বিশিষ্ট গাজীপুর সদর উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদরাসার সুপারেন্টেন একেএম আব্দুর রহমান,সহ-সভাপতি ক্বারী আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রহমত উল্লাহ্,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা আছেন।
কমিটির সদস্যরা জানান হোতাপাড়ায় আবাসিক হোটেল খুললে একদিকে যুব সমাজ ধ্বংস হবে অন্যদিকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবুল কাশেম,হাফেজ মাওলানা ওলিউল্লাহ্,সাবেক মেম্বার আলফাজ উদ্দিন,হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন মোল্লা,কোষাধ্যক্ষ ডা. ফজলুল হক,মুফতি সিরাজুল ইসলাম,যুগান্তরের সাংবাদিক জসিম উদ্দিন,যায়যায়দিনের সাংবাদিক আইয়ূব খাঁন সহ সহস্রাধিক মুফতি,আলেম,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে মসজিদে মহান আল্লার কাছে এর সাথে জড়িতদের হেদায়েতের জন্য দোয়া করা হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার এই অসামাজিক আবাসিক হোটেল কে ট্রেড লাইসেন্স দেয়া হবে না উল্লেখ করে জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের কথাও জানান।

এবিষয়ে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক বলেন, এই মাটি আমাদের মায়ের মতো তাঁকে পবিত্র রাখার দায়িত্ব আমার আপনার সকলের। বাংলাদেশের বাঙালির হাজার বছরের সংস্কৃতির সাথে পতিতালয় কোন ভাবেই যায় না। আমার আপনার সন্তান কে ধ্বংসের হাত থেকে রক্ষায় এই নৈতিক যুদ্ধ ও আন্দোলনে সকলের অংশগ্রহণ করা উচিত।
এমন অসামাজিক কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলকার সাধারণ মানুষ।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *