টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার
ইপেপার / প্রিন্ট

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে রাসেল মিয়া (৩০) নামের এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার পৌরসভার বেড়াবোচনা বউবাজারে এক সুপারি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাসেল মিয়া ওই গ্রামের মাজম আলীর ছেলে৷ তিনি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।
টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয়রা এক গাছের সঙ্গে রাসেলের ফাঁসিতে ঝোলা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More

