শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনা সচেতনতায় ছাত্রলীগের লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

নিজস্ব প্রতিবেদক:


করোনা ভাইরাস রোধে শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার,সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করেছে নান্দাইল পৌর ছাত্রলীগ।

সোমবার( ২৩ মার্চ)  ময়মনসিংহের নান্দাইল  পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম সালামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সালাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

তারই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা পৌর ছাত্রলীগ নিজস্ব তত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার,সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করেছি।

পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে সকলের প্রতি আহবান জানিয়েছি।

তিনি আরো বলেন, ‘আমাদের পৌর ইউনিটের প্রত্যেক নেতাকর্মী জনগণকে সচেতন করতে নিয়মিত কাজ করে যাবে। পৌর সভার অন্তর্গত ছাত্রলীগের প্রত্যেক ইউনিটকে আমরা কাজ করতে বলেছি।

পৌর ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসময় পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত  : প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *