শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

 

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আরও প্রায় এগারশ মানুষের মৃত্যু হয়েছে।  এর মধ্যে ইতালিতে সর্বোচ্চ চারশ ২৭ জন।  এতে ভাইরাসটিতে মারা যাওয়ার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোভিড-১৯ রোগে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে।  এতে মৃতের সংখ্যায় ইতালি ভাইরাসটির শনাক্তস্থল চীনকে ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ রোগে চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন।  যার মাধ্যমে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার দুইশ ৪৮ জনে।  ইরানে মারা গেছেন একশ ৪৯ জন, সর্বমোট এক হাজার দুইশ ৮৪ জন।  একশ ৯৩ নতুন মৃত্যু নিয়ে স্পেনে সে সংখ্যা ঠেকেছে আটশ ৩১ জনে।  একই সময়ে একশ আট জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশ ৭২ জনে।

এদিকে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছে রাশিয়া।  মারা যাওয়া ব্যক্তির বয়স ৭৯ বছর।

অন্যদিকে নিকারাগুয়া, এল সালভেদর, ফিজি কোভিড-১৯ রোগে প্রথম আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

একশ ৬৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজারের বেশি।  আর সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ৮৯ হাজার।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *