শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসন অ্যাণ্ড জনসনের এক ডোজের টিকা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

যুক্তরাষ্ট্র অনুমোদন পেলো জনসন অ‌্যান্ড জনসনের এক ডোজের টিকা।একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার একক ডোজের জনসন অ‌্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে।

আগামী সপ্তাহে এই ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

 

প্যানেলের সুপারিশগুলো বাধ্যতামূলক না হলেও তারা সেটা অনুসরণ করেছেন এবং তাদের ব্যাপক সমর্থনের আশা করা হয়েছিল। গত ডিসেম্বরে ফাইজার ও মডার্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন অ‌্যান্ড জনসন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যদি এফডিএ নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন অ‌্যান্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’

প্রশাসনিক কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করে বলেছেন, ‘অনুমোদনের অপেক্ষায় থাকা ভ্যাকসিনের অনুমোদন পেলে আগামী সপ্তাহে তিন থেকে চার মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে।’

বৈঠকের আগে এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর।

৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫.৪ শতাংশ কার্যকর, তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬.১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডার্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *