শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বায়ুদূষণে মানুষের আয়ু কমছে ৩ বছর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তার্জাতিক ডেস্ক:

বায়ু দূষণের কারণে বিশ্বে মানুষের প্রত্যাশিত আয়ু প্রায় তিন বছর কমছে। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারলে আয়ু এক বছরের বেশি বাড়তে পারে। মঙ্গলবার কার্ডিওভাস্কুলার রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দূষণের কারণে বছরে ৮৮ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। তেল, গ্যাস ও কয়লা পুড়ে দূষণের যে মিশ্রণ তৈরি হয় সেগুলোর অণু ফুসফুসের ক্ষতি করে।

প্রতিবেদনের প্রধান লেখক জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিটিউটের জস লেলিভেল্ড বলেন, ‘গণস্বাস্থ্যের জন্য ধুমপানের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ। এর অধিকাংশই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিষ্কার পুনঃনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে এড়ানো সম্ভব।’

গবেষণায় দেখা গেছে, ম্যালেরিয়ার তুলনায় বায়ুদূষণে অকাল মৃত্যুর হার ১৯ গুণ, এইচআইভি বা এইডসের তুলনায় ৯ গুণ এবং মদপানের তুলনায় তিনগুণ বেশি। দূষণের কারণে বছরে  ৮৮ লাখের অর্ধেক মারা যায় হৃদরোগ আক্রান্ত হয়ে ও স্ট্রোকে, বাকী অর্ধেক মারা যায় ফুসফুসের রোগ এবং ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের মতো অসংক্রামক রোগে।

দূষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার এশিয়া মহাদেশ। এই অঞ্চলের বৃহৎ অর্থনীতির দেশ চীনে দূষণে মানুষের আয়ু কমছে ৪ বছর এক মাস। তালিকায় পরের অবস্থানে থাকা পাকিস্তানের বাসিন্দাদের গড় আয়ু কমছে তিন বছর আট মাস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *