দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
ইপেপার / প্রিন্ট

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে।
সোমবার (১৩ এপ্রিল) মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গতকাল রোববারও একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন মারা গেছেন। এছাড়া, একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ জন বেড়েছে। গতকাল ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৫৭০ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। মোট সুস্থ হলেন ৪২ জন।
করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকাতে ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

