শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

জরুরি অবস্থা মানছে না জাপানিরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

জাপানে জরুরি অবস্থা জারির পরও কমছে না করোনা আক্রান্তের সংখ্যা। বরং রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলেন চিত্রটি এখন উল্টো দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩০০ ছাড়িয়েছে।

টোকিওর রাতজাগা জেলা শিবুয়া, আকাসাকা ও জিনজাতে জরুরি অবস্থা জারির পর রাতে বেশ নীরবতা নেমে এসেছে। তবে এই এলাকাগুলো এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বরং দিনের বেলা এখনও প্রচুর মানুষ কর্মস্থলে যাচ্ছেন।

বৃহস্পতিবার জাপানে ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টোকিওতেই আক্রান্ত হয়েছেন ১৮০ জন।এতে আক্রান্তের মোট সংখ্যা  বেড়ে পাঁচ হাজার ৩৫৬ তে পৌঁছেছে।

করোনা  মোকাবিলায় জরুরি অবস্থা জারি করলেও লকডাউন ঘোষণায় অনিচ্ছুক জাপানি কর্তৃপক্ষ। অনেক দেশেই লকডাউন ভঙ্গে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দিয়েছে। জাপান সরকারের আশঙ্কা ইতোমধ্যে অর্থনীতিতে যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে লকডাউন ঘোষণা করলে তা আরও খারাপের দিকে মোড় নেবে।

এ কারণে স্থানীয় সরকারগুলো জনগণকে বাড়িতে থাকার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জোর আহ্বান জানাচ্ছে। কর্তৃপক্ষের বিশ্বাস, চাপ প্রয়োগ ও নির্দেশ মানার ঐতিহ্যবাহী প্রথার কারণে নাগরিকরা সরকারি নির্দেশ মেনে চলবে।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকি করোনার সংক্রমণ কমাতে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনাদের জীবন রক্ষায়, আপনাদের পরিবার, সহকর্মী ও সমাজকে রক্ষায় আমি আপনাদেরই  সহযোগিতা চাইছি।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *