সব উপজেলা থেকে কমপক্ষে ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
ইপেপার / প্রিন্ট

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাসের পরীক্ষা আরো বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা নিয়ে ১ হাজার পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো ৪টি প্রতিষ্ঠানে এখন করোনার পরীক্ষা হচ্ছে। এটি আরো বাড়ানো হচ্ছে।’
করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ৭৮ জন আইসোলেশনে আছেন। ’
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

