করোনা মোকাবিলায় একযোগে কাজ করবে ইউএনডিপি-ইউসিইএল
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড (ইউইসিএল) একটি সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে দুটি সংস্থা একযোগে কাজ করবে।
বুধবার (০১ এপ্রিল) ইউএনডিপি’র ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইউএনডিপি জানায়, বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ইউসিইএলের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশীদ ঢাকা অফিসে এ সমঝোতা স্মারক সই করেন।
এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা একযোগে একে অপরের সঙ্গে কাজ করবো। এ ভাইরাস প্রতিরোধে দুই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, কোভিড-১৯ এর ফলে চাকরি হারানো, আয়, অক্ষমতা, অত্যাবশ্যকীয় সেবা এমনকি সাধারণ সেবা পেতেও ঝুঁকি তৈরি হয়েছে। সে কারণে আমরা একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ইউএনডিপি ও ইউইসিএল এ সমঝোতা স্মারক অনুযায়ী জাতীয় দুর্যোগ ও জলবায়ু বিপর্যয় রোধে প্রান্তিক জনগণের মধ্যে জরুরি সেবা পৌঁছে দেবে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

