নতুন করে ১ জন করোনায় আক্রান্ত
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাসে দেশে নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এরমধ্যে একজনের বয়স ৮০ বছর। এর আগে সুস্থ হয়েছিলেন ১৫ জন। এ পর্যন্ত আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন। চারজনের মধ্যে দুইজন বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৩ জনের। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন আইসুলেশনে আছেন ৬২ জন।’
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে আইইডিসিআর।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

