শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

বাইরে বের হওয়ায় মালয়েশিয়ায় গ্রেপ্তার ৬ শতাধিক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে রাস্তায় বের হওয়ায় মালয়েশিয়ায় ছয় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত দুই হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৩৪ এ পৌঁছেছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশটিতে ১৪ এপ্রিল পর্যন্ত নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের জানান, শনিবার পর্যন্ত ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭৩ জন জড়ো হওয়া, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া ও পুলিশি অবরোধ ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এর বাইরে ৬১৪ জনকে ১৮ মার্চ চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপের পর তা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘কিছু লোক খাবার কিনতে যাওয়ার অজুহাত দেখিয়েছিল। কিন্তু তাদেরকে একই দিন বাইরে চার বার দেখা গেছে। এর ওপর ভিত্তি করে পুলিশ তাদের চেহারা চিনতে পারে। স্পষ্টতই তাদের অজুহাত সত্য ছিল না।’ সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে বলেও জানান তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *