শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

জ্বর-কাশিতে মৃত ব্যক্তির লাশ দাফন করলো পুলিশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বগুড়া সংবাদদাতা |

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি-কাশি নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন পুলিশের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের পাকুড়তলা মাজারে তাকে দাফন করা হয়। এ সময় বগুড়ার সহকারী পুলিশ সুপার খুদরত ই খুদা শুভ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ওসি মিজানুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন বা এলাকাবাসীকে দাফনে অংশ নিতে দেখা যায়নি।

গলাব্যথা, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে তিনি শনিবার সকালে নিজ বাড়িতে মারা যান। এরপর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোক এসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তখন আত্মীয় বা এলাকাবাসী লাশ দাফনে এগিয়ে আসেনি। উপরুন্ত তাকে এলাকায় দাফনে বাধা দেয়।

দাফন শেষে সহকারী পুলিশ সুপার খুদরত ই খুদা শুভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, সকাল থেকে বাধা-বিপত্তি আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত পৌনে ৮টার দিকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের উদ্যোগে লাশের দাফন হয়েছে।

তিনি লেখেন, দাফনে বাধা দেওয়ার খবর শোনামাত্র সেখানে অতিরিক্ত ২ প্লাটুন স্পেশাল আর্মড ফোর্স পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান। কিন্তু কবর খোঁড়ার লোক কোথায়? শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজ, এসআই আহসান দুইজনকে সঙ্গে নিয়ে কবর খোঁড়েন। অবশেষে লাশ দাফন হলো।

‘‘আমরা দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়লাম।’’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *