মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
টঙ্গীতে বিএনপির পক্ষ থেকে অসহায়, ভাসমান সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাস ব্যাপী গণ ইফতার বিতরণ
মোঃ সাইফুল ইসলাম::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণইফতারের দ্বিতীয় ধাপের কার্যক্রম টঙ্গীতে শুরু হয়েছে। সোমবার (১১ ই মার্চ) স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গীর গণইফতার কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিমRead More
ত্রিশালে মাছ চাষে টেকসই প্রযুক্তি উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে অ্যাকুয়াকালচার ৪.০, ভার্টিকাল এক্সপানশন ও বটম ক্লিনিং প্রযুক্তির সমন্বিত ব্যবহার এর মাধ্যমে টেকসই প্রযুক্তি (ত্রিশাল মডেল) উদ্ভাবন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি উল বারী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর সভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।Read More

