ডিইউজের সভাপতি আফ্রাদ, সম্পাদক তপু
ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে ভোট গণনা শেষে জাতীয় প্রেসক্লাবে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ুন।
সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬৪৬ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আবু জাফর সুর্য। অপর দিকে সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু ৪৭৫ ভোট পেয়ে জয় পেয়েছেন। ৪৩১ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন জিটিভির মো. মেহেদী হাসান।
৬৭৮ ভোট পেয়ে সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন এম এ কুদ্দুস। যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক পদে আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান, জন কল্যাণ সম্পাদক পদে সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী বিজয়ী হয়েছেন।
অন্যদিকে নির্বাহী পরিষদ সদস্য পদে সুরাইয়া অনু, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, অজিত কুমার মহলদার ও এএম শাহজাহান মিয়া নির্বাচিত হয়েছেন।
Related News
জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি হলেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ৩০ বছরের গৌরব ও সাফল্যের পত্রিকা জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ময়মনসিংহেরRead More
আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবেনা:ডিসিদের নজর রাখার নির্দেশ
জনতার নিঃশ্বাস ॥ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না বলেRead More

