শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে থাবায় ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।  বুধবার (১৮ মার্চ) একদিনে রেকর্ড ৪৭৫ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে।  এখন পর্যন্ত যেকোনো দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জনে।

এছাড়া এক হাজার ৮৪ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মহামারি করোনার সঙ্গে লড়াই করে মোট সুস্থ হয়েছে চার হাজার ২৫ জন।

করোনাভাইরাস প্রতিরোধে দেশটির সরকার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি গত সপ্তাহের সোমবার (৯ মার্চ) থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জরুরি আইন অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করার কারণে গত সাতদিনে দেশটির পুলিশ প্রশাসন ৪৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে।

১৫ মার্চ১ সন্ধ্যায় জরুরি অবস্থা আইন অমান্য করায় ইতালির নাপোলি শহর থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে।  দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে। সব ধরনের বিল, বাসাভাড়া, লোনের কিস্তি স্থগিত করে রাখা যাবে।

হোম কোয়ারেন্টাই অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমানা আরোপ করছে।  স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো পরিবারের সব সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  বাসার দরজার নিচ দিয়ে তারা পেপার ওয়ার্ক শেষ করছেন এমনকি শেষকৃত্য ছাড়াই সমাহিত হওয়া প্রিয়জনদের ছবি দরজার নিচ দিয়েই পাঠাচ্ছেন সিমিটারিতে স্থাপনের জন্য।

জানা গেছে, চীনের সাংহাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বিতীয় দল ৯ টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে (১৮ মার্চ) রওনা হয়েছেন ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের উদ্দেশে।

কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখা এবং মনিটর ছাড়াও অন্যান্য সরঞ্জাম নিয়ে আসছেন তারা।  মিলানে অবতরণ করার পর চীনা চিকিৎসক দল দ্রুত যোগ দেবেন স্থানীয় ইতালিয়ান চিকিৎসকদের সঙ্গে।

মহামারি করোনা থেকে ইতালিকে বাঁচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *