বার নির্বাচন : সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির
ইপেপার / প্রিন্ট

বাঁয়ে এ এম আমিন উদ্দিন, ডানে রুহুল কুদ্দুস কাজল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থক সাদা প্যানেলের এ এম আমিন উদ্দিন। সভাপতি পদসহ সাদা প্যানেল ছয়টি পদে জয় পেয়েছে।
অপরদিকে বিএনপি সমর্থক নীল প্যানেলের সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদসহ নীল প্যানেল আটটি পদে বিজয়ী হয়েছে।
দুই দিনব্যাপী নির্বাচন শেষে শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে গত বুধ (১১ মার্চ) ও বৃহস্পতিবার (১২ মার্চ) দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ হাজার ৭৮১ ভোটের মধ্যে দুইদিনে ৫ হাজার ৯৪০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সুপ্রিম কোর্টের বারের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
নির্বাচন পরিচালনার উপকমিটির অন্য সদস্যরা হলেন, মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More

