চট্টগ্রামে ঘুষের টাকাসহ কারখানা পরিদর্শক গ্রেপ্তার
ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর আগ্রাবাদে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন জানিয়েছেন, একটি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার সময় ১০ হাজার টাকাসহ পলাশ কুমার দাশকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দুদকের চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

