শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

গণস্বাস্থ্যের কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে করোনাভাইরাস শনাক্তে উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৫ মে) রাতে তিনি বলেন, আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের তৈরি কিটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার কথা ছিলো। ঔষধ প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটি চিঠির মাধ্যমে অনুরোধ করা হয়েছে, আমরা যেন এখন এই ট্রায়াল না করি। তাই আমরা ঔষধ প্রশাসনের প্রতি সম্মান রেখে ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছি।

তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) থেকে আমরা আমাদের কিটের প্রপোজালের একটা অনুমোদন নিয়েছিলাম।  আমাদের কিটের আপডেটের জন্য এটা হচ্ছে ইন্টারনাল ক্লিনিক্যাল ট্রায়াল।  এর আগেও আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, সেটা ঔষধ প্রশাসনে জমাও দিয়েছি। কাল থেকে কিটের এক্সটেন্ডেড ক্লিনিক্যাল ট্রায়াল করতে চেয়েছিলাম, যেন এই কিটের আরো ভালো কিট তৈরি করা যায়। এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিএমআরসির অ্যাপ্রুভাল ছিল।

তিনি বলেন, গত বছর কোনও পরীক্ষা ছাড়াই ডেঙ্গু আক্রমণের সময় গণস্বাস্থ্যের ডেঙ্গু কিট অনুমোদন দেওয়া হয়েছিল। এ বছরও কোনও পরীক্ষা ছাড়াই ৭দিনে রেমডিসিভিরের অনুমোদন দেওয়া হয়েছে।  সেক্ষেত্রে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা কার্যক্রম স্থগিত করলেও পরবর্তিতে আমাদের অনুমোদন দিতে পারেন। সাময়িকভাবেও হলেও তো দিতে পারেন।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *