ত্রিশালে দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ১লা ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের টান বড়গাঁও এ অবস্থিত দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসায় সকাল ১০ টা থেকে এই বার্ষিক ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হবে। বার্ষিক এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শায়খুল আরবে ওয়াল আজম,শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য উত্তরসূরি আওলাদে রাসুল সা. সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী দা. বা. দেওবন্দ,ভারত। তিনি বাদ আসর থেকে বয়ান করবেন। প্রধান ওয়ায়েজ হিসেবে থাকবেন ঢাকা সাইনবোর্ড অবস্থিত মারকাজুল হুদার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আব্দুর কুদ্দুস ফারুকী দা.বা.। তিনি বাদ মাগরিব বয়ান করবেন। এছাড়াও আরো বয়ান করবেন নামাজ বাস্তবায়ন কমিটির আমির, পীর সাহেব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান দা.বা.। দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার উস্তাদ হাকীম মৌলভী আব্দুল কুদ্দুস দা.বা.,দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা আবু হুরায়রা দা.বা.। আরগুজারে রয়েছেন দারুল উলূম হামিউস সুন্নাহ মাদ্রাসার খাদেম মাওলানা আনোয়ারুল আজীম। উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে সকলকে থাকার জন্য দ্বীনি দাওয়াত দিয়েছেন কমিটি। এলাকাবাসীর আয়োজনে হওয়া এই ওয়াজ মাহফিলে কোন ধরণের দোকান পাট না বসানোর অনুরোধও করা হয়।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

