২ এপিবিএন ২ লক্ষ টাকা ও ৮৩টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এর নেতৃত্বে ৮৩ টি মোবাইল এবং ভুলক্রমে চলে যাওয়ার নগদ এবং বিকাশে ২ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। সোমবার(২৫ নভেম্বর) ২ এপিবিএন মেঘলা বান্দরবান সাইবার এনালাইসিস শাখার এএসআই পলাশ ও এএসআই কামরুল হাসান এর নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে তাদের হারানো টাকা ও মোবাইল তুলে দেন ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। এসময় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে উচ্ছসিত প্রকৃত মালিকগণ ধন্যবাদ জানিয়েছেন ২ এপিবিএনকে। ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান গণমাধ্যম কে জানিয়েছেন, ২ এপিবিএন সাইবার ক্রাইম সেলের মাধ্যমে কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রতি মাসেই হারানো মোবাইল ফোন ও বিকাশ বা অন্যান্য ব্যাংকিং এ যে টাকা গুলো চলে যায় সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেই। কারোর যদি ভুল ক্রমে টাকা চলে যায় বা মোবাইল হারিয়ে যায় তবে আমাদের সাথে ফেসবুক,হোয়াটস অ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো জায়গায় হারানো হোক না কেন সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে আসলে আমাদের সাইবার ক্রাইম ইউনিট তা উদ্ধার করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তারই অংশ হিসেবে আজ ৮৩ টি মোবাইল ও ২ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। তিনি আরো বলেন,আমাদের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের যেকোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতে সেবা দিয়ে যাবে। যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন তারা ময়মনসিংহ এবং মুক্তাগাছা সাইবার এনালাইসিস শাখায় যোগাযোগ করলেও সমাধানের চেষ্টা করা হবে। আপনাদের যেকোনো সাইবার সমস্যা ফেসবুক আইডি হ্যাক,ইমু আইডি হ্যাক বা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের ব্যবস্থা করবো।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

