ত্রিশালে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নজরুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুম, ওসি মনসুর আহাম্মদ, উপজেলা সমবায় মীর কাসেম, ছাত্র আন্দোলনে সমন্বয়কারি জিহাদ প্রমুখ। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ তাঁর বক্তব্যে শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতার কথা বলেন। সেই সাথে দেশকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান বক্তারা। প্রসঙ্গত: জুলাই বিপ্লবে ত্রিশালে ৪ জন শহীদ ও ১১ জন আহত হয়।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

