জামিল হাসান দূর্জয়ের প্রার্থীতা বাতিল: প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ভাই ও গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল হাসান দূর্জয়ের নির্বাচন কমিশন থেকে প্রার্থীতা বাতিলের পর এবার নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।গত ১৫ মে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারের উপস্থিতিতে গণশুনানী করে এই আদেশ দেন। পরে সকল কমিশনারের স্বাক্ষরে এই আদেশ গণমাধ্যমে প্রচারিত হয়। আদেশে বলা হয়েছে,মাননীয় নির্বাচন কমিশনের নিকট প্রতীয়মান হয় যে বর্ণিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. জামিল হাসান অনুমতি না নিয়ে জনসভার আয়োজন করে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সরকারী কাজে বাধা প্রদান করে, সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট-কে হুমকি প্রদান করে এবং তাঁর সাথে অশোভন আচরণ করে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করেছেন এবং তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার অযোগ্য মর্মে বিবেচিত হয়েছেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. জামিল হাসান উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি ৩৩ এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তাঁর প্রার্থিতা বাতিল করা হলো। জ্ঞাতার্থে ও কার্যার্থে সত্তর এই আদেশের কপি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করা হোক।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা জানান, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে তৎপর রয়েছে প্রশাসন। জামিল হাসান দূর্জয়ের প্রার্থীতা বাতিলের আদেশ পেয়েছি। তাকে জানিয়ে দেয়া হয়েছে প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য। তার ব্যত্যয় ঘটালে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোন প্রার্থী আচরণ বিধি ভঙ্গকরে কেউ ছাড় পাবেনা।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. মামুনুল করিম জানান, প্রার্থীতা বাতিল হওয়ায় জামিল হাসান দূর্জয়ের সব ধরণের প্রচারণা বন্ধ রয়েছে। মাঠে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। কেউ আচরণ বিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত: গত ২১এপ্রিল মনোনয়ন জমার শেষ দিনে বিধি ভঙ্গ করে মনোনয়ন জমা দেয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মো. জামিল হাসান দূর্জয়কে কারণ দর্শান সহকারী রিটানিং অফিসার। একই প্রার্থী ২৭এপ্রিল নির্বাচনী এলাকার বাহিরে গাজীপুর সদর উপজেলার সাবাহ গার্ডেনে বিধি ভঙ্গ করে সমাবেশ কারায় ওই প্রার্থীর কর্মী আক্তার হোসেনকে চল্লিশ হাজার টাকা অর্থ দন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ৭মে উপজেলার নগর হাওলা গ্রামে বিধি ভঙ্গ করে সমাবেশ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন জামিল হাসান দূর্জয়ের সমর্থকরা। ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীর এক সমর্থককে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেন। বন্ধ করে দেন সমাবেশের কাজ। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ উপেক্ষা করে ফের কিছু সময় পর একই স্থানে সমাবেশ করতে চান দূর্জয়ের কর্মী সমর্থকরা। উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই প্রার্থী ও নেতাকর্মীরা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটর সাথে অশোভণ আচরণ করেন। বারবার আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন ১৩ মে ওই প্রার্থীকে কৈফত তলব করেন। বিধি ভঙ্গ করায় ১১মে ফের তাকে কারণ দর্শান সহকারী রিটার্নিং অফিসার। ১৫ মে নির্বাচন কমিশন অ্যাড.মো. জামিল হাসান দূর্জয়ের প্রার্থীতা বাতিল করেন। প্রার্থীতা বাতিলের পরো ওই প্রার্থীর কর্মী সমর্থকর শুক্রবার সকাল থেকে প্রচার পত্র বিলি ও গনসংযোগ করতে দেখা গেছে।এদিকে নির্বাচনের বাকি ৩ দিন। জামিল হাসান দূর্জয়ের পক্ষ থেকেও করা হয়েছে আপিল যার শুনানি এখনো হয়নি। তবে রোববার আপিল শুনানির পর বুঝা যাবে নির্বাচনে ঘোড়া প্রতিকে নির্বাচনের মাঠে জামিল হাসান থাকছেন কিনা।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

