শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ফাহমি গোলন্দাজ বাবেলকে তৃতীয় বারের মতো আবারও এমপি হিসেবে দেখতে চায় গফরগাঁও বাসী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের অন্যতম উপজেলা গফরগাঁও এর এমপি হিসেবে নির্বাচিত হবার পরই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেন ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। রাস্তা,ঘাট,স্কুল কলেজ সহ অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন করেন তিনি। ফাহমি গোলন্দাজ বাবেল এমপি ময়মনসিংহের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র পদচারণায় বদলে গেছে গফরগাঁও এর উন্নয়ন চিত্র। তাঁর কঠোর নিরলস পরিশ্রমে বদলে গেছে গফরগাঁও গ্রাম হয়েছে শহর।

গফরগাঁও উপজেলার উন্নয়নে ঈর্ষণীয় ভূমিকা রাখেন তিনি।  বর্তমানে তিনি গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন সফলতার সাথেই।  এতে করে দলকে সুসংগঠিত করার ব্যাপারে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।  তার আমলেই গফরগাঁও উপজেলায় সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড হয়েছে বলে দাবি উপজেলা আওয়ামী লীগের।  তিনি উপজেলার দৃশ্যমান উন্নয়ন করেছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, সেতু কালভার্টসহ এলাকার উন্নয়ন নিয়ে অনেক কাজ হয়েছে।

এলাকার জনগন মনে করেন, প্রত্যেক সরকারের জনপ্রতিনিধিরা এই আসনে নির্বাচিত হয়েছেন কিন্তু বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয় যা করছেন তা আর কেউ করেন নি।
স্থানীয় আওয়ামীলগের নেৃতৃবন্দরা জানান, এই সরকার যে উন্নয়ন করেছে অতীতের কোনো সরকার যেন এর ধারেকাছেও যেতে পারেনি। এ সরকারের শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা যেন নজীরবিহীন। তাই সরকার উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আবারো ক্ষমতায় আনার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন তারা।

সর্বদা জনগণের উন্নয়ন ও তাঁদের জীবনমান নিয়ে চিন্তা করেন তিনি। এই কারণে জনগণের ভালোবাসাও পেয়েছেন এবং জনগণের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন এই সংসদ সদস্য।  এর ফলেই ফাহমী গোলন্দাজ বাবেল একবার উপজেলা চেয়ারম্যান ও  দু,বার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । জনগণও তাঁদের নেতাকে বেছে নিয়েছেন।

তাঁর পিতা ছিলেন আওয়ামী লীগ দলীয় তিন বারের সংসদ সদস্য ও কিংবদন্তী রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ। বাবার মতোই অকুতোভয়, স্পষ্টবাদী ও সত্যের পক্ষে অটল এই সংসদ সদস্য। রাজনৈতিক দূরদর্শীসম্পন্ন এই নেতা গফরগাঁও উপজেলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।  একই সাথে ঐক্যবদ্ধ রেখেছেন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকেও।
তিনি দেশের তরুণ এমন একজন এমপি যিনি কিনা সকল প্রটোকল ভেঙ্গে বাইক নিয়ে নিজের এলাকার প্রতিটি অঞ্চল ঘুরে ঘুরে দেখেন। শোনেন সাধারণ মানুষের সমস্যা করেন সমাধানও। রাজনৈতিক প্রজ্ঞাবান এই নেতাকে তৃতীয় বারের মতো আবারও নৌকা মার্কায় ভোট দিতে চান সাধারণ মানুষ জনতার নিঃশ্বাস পত্রিকা কে এমনটিই জানিয়েছেন তারা।
আওয়ামীলীগ নেতা কর্মীরা জনতার নিঃশ্বাসকে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গফরগাঁও উপজেলায় নিরলস কাজ করছেন গফরগাঁও এর মা মাটি ও মানুষের নেতা জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। তিনি গফরগাঁও এর অভাবনীয় উন্নয়ন করেছেন। তৃতীয়বারের মতো আগামী সংসদ নির্বাচনে তাঁকে নৌকা প্রতিকে ভোট দিতে মুখিয়ে আছেন গফরগাঁও এর আপামর জনতা। আমরা বিশ্বাস করি তিনি আবারো এমপি নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *