দলের দুর্দিনের কান্ডারী জালাল উদ্দিন কে নৌকার মাঝি হিসেবে দেখতে চান ত্রিশালবাসী
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ :: অ্যাডভোকেট জালাল উদ্দিন খাঁন একজন প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনের পরিক্ষিত ত্যাগী নেতা। তাঁকে ঘিরেই স্বপ্ন বুনতে শুরু করেছেন ময়মনসিংহের ত্রিশাল সংসদীয় আসনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার মানুষ। অ্যাডভোকেট জালাল উদ্দিন খাঁন পেশাগত জীবনের পুরোটা সময় সত্য প্রতিষ্ঠিত ও সাধারণ মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্যই আদালতে কাজ করেছেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য,সহ-সম্পাদক,সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগের ছাত্র,যুব রাজনীতি করে এখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের। তিনি বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ময়মনসিংহের আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ত্রিশাল থানা যুবলীগের আহ্বায়ক,ময়মনসিংহ জেলা যুবলীগের সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,ত্রিশাল থানা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক,ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য,ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি সদস্যর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বেশ সফলতার সাথেই পালন করেন। তিনি এসব দায়িত্ব দলের দুঃসময়ে পেয়েও নেতাকর্মীদের সাথে নিয়ে সকল দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করেন।
দায়িত্ব পালনে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি কখনো দুর্নীতির আশ্রয় নেননি। সর্বদা নিজেকে জনগণের সেবক হিসেবে নিয়োজিত রেখেছেন। এলাকার সাধারণ ও মেহনতি মানুষ তাদের সকল সুখে দুঃখে তাকে আশ্রয়স্থল মনে করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই হচ্ছে অ্যাডভোকেট জালাল উদ্দিন খানের রাজনীতিক পথচলার প্রধান শক্তি। যে কারণে এলাকাবাসীর কাছে তিনি শতভাগ আস্থাভাজন একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট জালাল উদ্দিন খাঁন বলেন, দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। তাঁর কাছে সকলেরই আমলনামা রয়েছে, আমার সকল কর্মকাণ্ডের ওপর বিবেচনা করে তিনি আমাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয়ী হয়ে নেত্রীকে এ আসন উপহার দিতে সক্ষম হব। এ ছাড়াও এলাকার শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে আধুনিকতার প্রসার বিস্তারে কাজ করব। এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবো ইনশাল্লাহ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

