বাবেল এমপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ গফরগাঁও আওয়ামীলীগ
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের রাজনীতিতে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী একটি ইউনিট। আর এই উপজেলায় বরাবরের মতো রাজনীতিতে শক্ত অবস্থানে গোলন্দাজ পরিবার। এই পরিবারেরই সন্তান ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। যিনি কিনা এমপি হবার আগেও ছিলেন উপজেলা চেয়ারম্যান অর্থাৎ জনপ্রতিনিধির অভিজ্ঞতা তাঁর বহু বছরের। অন্যদিকে সাংগঠনিক ভাবেও তিনি দূরদর্শী সম্পন্ন একজন রাজনীতিবিদ। ইতিমধ্যে তিনি নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে তৃণমূল পর্যায়ে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান,দলকে সুসংগঠিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও গফরগাঁও সংসদীয় আসনের এমপি জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে দলীয় নেতাকর্মীর সঙ্গে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা আরো জানান,তিনি একজন কর্মীবান্ধব সভাপতি বলেই এই উপজেলা আওয়ামী লীগে কোনো গণ্ডগোল নেই, তিনি সর্বজন সমাদৃত এবং সর্বদলীয় অভিভাবক। এ আসনটি আওয়ামী লীগের দুর্গ। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে থেকে দলের জন্য অনেক সংগ্রাম করেছেন তিনি। শত বাধা বিপত্তি ঘাত-প্রতিঘাত পেরিয়েও দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে রেখেছেন। দলের দুর্দিনেও দলকে আঁকড়ে ধরে থেকেছেন।
স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান,তিনি গফরগাঁও গ্রাম কে উন্নয়নের মাধ্যমে শহর করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাঁকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করা হলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

