গফরগাঁও থানা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
নিরব হাসান,স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও থানা কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় গফরগাঁও থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় বাহিনীর সামগ্রিক কল্যাণে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া থানার অপরাধের পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, অপরাধ নির্মূল, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

