শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া জানাজায় লাখো মানুষের কান্নায় আবেগঘন পরিবেশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিরব হাসান,স্টাফ রিপোর্টার -ময়মনসিংহ ::সাবেক ধর্মমন্ত্রী ময়মনসিংহ রাজনীতির সিংহ পুরুষ খ্যাত অধ্যক্ষ মতিউর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) বাদ আসর ময়মনসিংহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। প্রবাসী দুই মেয়ে দেশে না আসা পর্যন্ত তাঁর মরদেহ থাকবে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হিমঘরে।

জানাজার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক ধর্মমন্ত্রীর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করে। পুলিশের একটি দল বিউগলের করুণ সুরের সঙ্গে তাঁকে গার্ড অব অনার দেয়।

জানাজায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর  বিশেষ সহকারী মসিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আহমদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, মারুফা পপিসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক, মরহুমের ছেলে মোহিত উর রহমান শান্তসহ  স্থানীয় নেতাকর্মী, প্রশানসের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।

অধ্যক্ষ মতিউর রহমানের প্রবাসী দুই মেয়ে দেশে আসার পর ফের জানাজা শেষে তাঁর মরদেহ শহরের মোড়লবাড়ি কবরস্থানে দাফন করা হবে। এ পর্যন্ত তাঁর মরদেহ মমেক হাসপাতালের হিমঘরে রাখা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *