শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কুলিয়ারচরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মোঃ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ::কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের সাথে অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গণমাধ্যমকর্মীরা।

আজ সোমবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ভৈরব, কুলিয়ারচর ও বেলাবো উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীসহ কয়েকশ এলাকাবাসী অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহম্মেদ, সাংবাদিক এডভোকেট শাহ আলম, দিদার হোসেন পিন্টু, কায়সার হামিদ, শাহিন সুলতানা, মৌসুমী আক্তার, সোহানুর রহমান, এম এ হালিম,মোঃ ছাবির উদ্দিন রাজু ও নির্যাতিত সাংবাদিক মো. সবুজ মিয়া প্রমূখ।

এই সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক সবুজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন।

গত ২৬ আগস্ট শনিবার আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহ ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দৈনিক জাগো নিউজ প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়াকে ডেকে নেন। এই সময় জানতে চান ২৪ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার ছবি কেনো ভালোভাবে কাভারেজ হয়নি ?

এই অভিযোগ তুলেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই সবুজের দিকে তেড়ে যান কয়েকবার। কিন্তু উপস্থিত অন্যান্য নেতারা তাকে ঝাপটে ধরে সবুজকে রক্ষা করেন। এই দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে তিনি সবুজের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন।

পুরো ঘটনাটি সবুজের কাছে থাকা গোপন ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *