শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ভৈরবে নানা আয়োজনে শহীদ আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 মোঃ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ::২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী ভৈরবে পুষ্পস্তবক, কালো ব্যাজ ধারণ,দোয়া মাহফিল ও আলোচনাসভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকালে শহীদ আইভি রহমানের ম্যুরালে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠন,স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আইভি রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন। এছাড়া ও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও শহীদ আইভি রহমানের নিজ গ্রাম শহীদ আইভি- ফরিদ ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে আইভি রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেন, অভিভাবক সদস্য ও ওয়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহেদ আলী, ও অভিভাবক সদস্য মোসাদ্দেক আহমদ, নিলুফা বেগম, প্রধান শিক্ষক আঃ ছাদেক প্রমূখ। এর আগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলাইমান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপি এস সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ২১ শে আগষ্টে মাষ্টার মাইন্ড তারেক জিয়ার পত্যক্ষ ও পরোক্ষ মদদে গ্রেনেড হামলা হয়েছিল । তারা চেয়েছিলেন ১৫ আগষ্টের মতো আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করতে । তাই তারেক জিয়াসহ গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবি জানান তারা।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *