ভৈরবে বাজারের নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
মো.ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ :মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডে নামকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে আকবর নগর গ্রামবাসী। গ্রামবাসির উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্ত্যরা বলেন, আমাদের আকবরনগর বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নামে পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়ে আকবরনগর বাজার। সবকিছু আকবরনগর নামেই। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের ও বাসস্ট্যান্ডের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু আমাদের পাশ্ববর্তী গ্রাম মিরারচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করার জন্য প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আসছে। আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ডে আকবরনগর নামেই যেন থাকে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

