শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর দেশে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:: ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে সার্ক জার্নালিস্ট ফোরাম,আগ্রা প্রেসক্লাব ও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সাংবাদিকদের  আন্তর্জাতিক সম্মেলনে সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর দেশে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক।

গত রোববার (২১ মে) সন্ধ্যায় গাজীপুর সদর প্রেসক্লাবে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকায় গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এসময় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক তাঁর সম্মাননা উৎসর্গ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক ও অদ্যাবধি নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার রমজান আলী রুবেল,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি গৌতম সূত্রধর জয়,সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ,সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার রওজা প্রমূখ।

 

এর আগে গত বুধবার(১৭ মে) ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত  আন্তর্জাতিক অনুষ্ঠানে এই সাংবাদিক নেতাকে সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়,সার্ক জার্নালিস্ট ফোরামের
সভাপতি রাজু লামা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ,উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আগ্রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

তার এই সম্মাননা পাওয়ায় বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানটিতে বাংলাদেশ,ভারত ও নেপালের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মো. আবু বকর সিদ্দিক তাঁর কর্মরত প্রতিষ্ঠান এশিয়ান টেলিভিশনে বেশ কয়েক বার শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা পান,২০১৯ সালে হন ঢাকা বিভাগে কর্মরত সাংবাদিকদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সম্মাননা পান তিনি।

আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক বক্তব্যে তিনি বলেন,আমার এই সম্মাননা আমি উৎসর্গ করলাম মহান মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিক ও  নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের মধ্যে। কাজের মূল্যায়ন করলে কাজের প্রতি দায়িত্ব  আরো বেড়ে যায়। তিনি সাংবাদিকতায় সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত: মো. আবু বকর সিদ্দিক গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এবং সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করে আসছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *