জনতার নিঃশ্বাস:: ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে সার্ক জার্নালিস্ট ফোরাম,আগ্রা প্রেসক্লাব ও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সাংবাদিকদের আন্তর্জাতিক সম্মেলনে সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর দেশে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক।
গত রোববার (২১ মে) সন্ধ্যায় গাজীপুর সদর প্রেসক্লাবে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকায় গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এসময় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক তাঁর সম্মাননা উৎসর্গ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক ও অদ্যাবধি নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার রমজান আলী রুবেল,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি গৌতম সূত্রধর জয়,সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ,সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার রওজা প্রমূখ।
এর আগে গত বুধবার(১৭ মে) ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক অনুষ্ঠানে এই সাংবাদিক নেতাকে সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়,সার্ক জার্নালিস্ট ফোরামের
সভাপতি রাজু লামা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ,উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আগ্রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
তার এই সম্মাননা পাওয়ায় বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ,ভারত ও নেপালের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মো. আবু বকর সিদ্দিক তাঁর কর্মরত প্রতিষ্ঠান এশিয়ান টেলিভিশনে বেশ কয়েক বার শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা পান,২০১৯ সালে হন ঢাকা বিভাগে কর্মরত সাংবাদিকদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সম্মাননা পান তিনি।
আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক বক্তব্যে তিনি বলেন,আমার এই সম্মাননা আমি উৎসর্গ করলাম মহান মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিক ও নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের মধ্যে। কাজের মূল্যায়ন করলে কাজের প্রতি দায়িত্ব আরো বেড়ে যায়। তিনি সাংবাদিকতায় সকলের সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত: মো. আবু বকর সিদ্দিক গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এবং সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করে আসছেন।