শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

ঘরে থাকার নির্দেশনা দিয়ে সরকারি-বেসরকারি সব অফিস-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর পরই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে ঈদ আর পূজোর দীর্ঘ ছুটি মতোই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের থাকার জন্য ছুটি ঘোষণা করা হলেও সেটাকে বাড়ি ফেরার উৎসব করছেন উত্তরের পথে এই যাত্রীরা।

করোনা আতঙ্কে গত কদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দেখা পাওয়া দুষ্কর হয়ে গেলেও, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে এ মহাসড়কে ফিরে এসেছে চিরচেনা চিত্র। যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক-পিকআপের ছাদে করেও যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। আবার অনেককে যানবাহনের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

এছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। ফলে সড়ক পথই যোগ দিয়েছেন ট্রেনের যাত্রীরা।

অন্যদিকে মহাসড়কের এলেঙ্গা অংশে সংস্কার কাজ চলমান থাকায় উত্তবঙ্গগামী লেনে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীরা। ফলে আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে খণ্ড খণ্ড যানজটের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, গত কদিন মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহন কম থাকলেও সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার কিছু বাস বন্ধ থাকায় ট্রাকে করেও মানুষ যাতায়াত করছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *