শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বাগেরহাটে কারাগারে আইসোলেশন ওয়ার্ড

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বাগেরহাট সংবাদদাতা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাট জেলা কারাগারে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগও সীমিত করেছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছে।

কারা সূত্র জানিয়েছে, কারাগারে ঢোকার ক্ষেত্রে মূল ফটকে হাত-মুখ ধোয়ার ব‌্যবস্থা করা হয়েছে। নতুন বন্দিদের পোশাক এবং মাস্ক দেওয়া হচ্ছে। নতুন বন্দিদের কারাগারের ভেতরে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হচ্ছে। সেখানে নির্ধারিত সময় থাকার পর অন্য বন্দিদের সাথে থাকার সুযোগ পাবেন তারা। কোনো কয়েদি বা হাজতির সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথাসহ সন্দেহজনক উপসর্গ দেখা দিলে তাদের আলাদা থাকার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বন্দিদের ওয়ার্ডের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ওয়ার্ডে ওয়ার্ডে জীবানুনাশক ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতার জন্য প্রতিটি ওয়ার্ডের দরজায় রাখা হয়েছে সাবান ও পানি।

বাগেরহাট জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেছেন, কারাগারে বর্তমানে ৬৯৭ জন বন্দি আছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। নতুন কোনো হাজতি বা কয়েদি জেলে আসলে তাকে ১৪ দিন আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে। কারাবন্দিদের সাথে শুধু তাদের নিকটাত্মীয়রা দেখা করতে পারবেন। তবে একসঙ্গে দুই-তিনজনের বেশি লোক বন্দিদের সাথে দেখা করতে পারবেন না।

তিনি আরো বলেন, বর্তমানে কারাগার থেকে বন্দিদের আদালতে পাঠানো হচ্ছে না। ৩১ মার্চ পর্যন্ত এ নিয়ম মানা হবে। বন্দিদের করোনাভাইরাস থেকে রক্ষা করতে কারা কর্তৃপক্ষ সচেতন আছে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *