শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

করোনা ঠেকাতে বাংলাদেশিদের কাতার প্রবেশে নিষেধাজ্ঞা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সোমবার (৯ মার্চ) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (৮ মার্চ) কাতার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আপাতত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের এ ঘোষণা এলো।

কাতারে সব মিলিয়ে ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে ইতালির সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এ ছাড়া চীনের বেশ কিছু বিমানবন্দরের সঙ্গে কাতারের বিমান যোগাযোগ আপাতত বন্ধ।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ৮২৮ জন দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ৫৬ জন। বিশ্বের ১০৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *