শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরের কাশিমপুরে কারখানায় অগ্নিকাণ্ড

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জাহাঙ্গীর আলম,কাশিমপুর থেকে: কাশিমপুর এর ২নং ওয়ার্ড এলাকায় আজ শুক্রবার দুপুরে মাদার টেক্সটাইলস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ সুতা তৈরির কাঁচামাল, সুতা সহ সুুতা তৈরির মেশিনারি পুড়ে গেছে। কারখানার ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কাশিমপুর থানা, ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানার টিনশেড একতলা ভবনের ভেতরের একটি কক্ষে গতকাল রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই কারখানার পক্ষ থেকে এলাকার (ডিবিএল) ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ডিবিএল থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ইপিজেডএ এর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

একি আগুন থেকে আজ দুপুর দুইটায় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে বিপিএলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুনরায় এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।।

কারখানার উৎপাদন কর্মকর্তা শফিউল্লাহ জানায়, আগুন লাগার পরপরই কারখানায় কর্মরত শ্রমিকেরা বের হয়ে আসেন। তাই আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে জানানো হবে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক জানান, তুলা দিয়ে সুতা তৈরির যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে যায়।

তবে প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক যন্ত্রের সম্পর্কে তথ্যাবলী আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে আসেননি।

আর্থিক ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন প্রায় ৮০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

একই কারখানায় একাধিকবার অগ্নিকাণ্ডে আতঙ্কিত কারখানার শ্রমিক। এছাড়াও গত কয়েক মাস এ বেতন আটকে রাখা, জাল কাগজপত্র দিয়ে শিশু শ্রমিক নিয়োগ সহ নানা অভিযোগ পাওয়া যায় কারখানার শ্রমিকদের কাছ থেকে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *