বগুড়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস :বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ করার সময় আগুন লেগে চার জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মহিপুর কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ অবস্থায় ওই বাড়ির চার জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করেন।
অগ্নিদগ্ধরা হলেন- মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম (৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা (৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন (৩২)।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, গ্যাস সিলিন্ডার সেটিংসের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

