শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ত্রিশালে ফজলুল হক হত্যার সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে পাওনা টাকা চাওয়ার কারণে আহত কাঠ মিস্ত্রি সাইদুর রহমানের উপর হামলায় তাকে বাঁচাতে গিয়ে খুন হন তার ভাই ফজলুল হক। এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী ও স্বজনরা। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মূল আসামীসহ সকল আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শনিবার (৮ই মার্চ) খুন হওয়া ফজলুল হকের কবর জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেন তারা। এসময় তারা প্রতিবাদ সভাও করেন। জুম্মার নামাজের পর কবর জিয়ারত করতে আসেন ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ খায়ের ফরাজী, সঞ্চালনা করেন আমিরাবাড়ী বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক খাইরুল বাসার ফকির মাস্টার, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মৃধা, যুগ্ম আহ্বায় হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান খোকা, সদস্য মনিরুল ইসলাম প্লাবন মোল্লাসহ আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি সহ তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। এসময় আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ খায়ের ফরাজী বলেন, নিহত ফজলুল হক খুব ভালো মানুষ ছিলেন দ্রুত তার হত্যার সুষ্ঠু বিচার দেখতে চাই আমরা। প্রশাসন সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান তারা। জানা যায় গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় পলাশ মিয়া,অভি মিয়া,আব্দুল মোতালেব,নাছিমা খাতুন, বেদেনা খাতুন,সাধনা আক্তার সহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র সহ পিটিয়ে আহত করেন কাঠমিস্ত্রি সাইদুর রহমান কে।পরে তাকে বাঁচাতে গেলে তার ভাই ফজলুল হকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত সাইদুর রহমান ও ফজলুল হকের মেয়ের জামাই। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *