শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনা: বগুড়ায় ১৭৯ কয়েদীর মুক্তি মিলতে পারে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বগুড়া সংবাদদাতা |

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বগুড়ার জেলা কারাগারে থাকা ১৭৯ জন কয়েদীকে মুক্তি দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করেছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারাগার থেকে সর্বোচ্চ এক বছর কারাদণ্ডপ্রাপ্ত ১৫৯ জন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ জনের তালিকা ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে।

তিনি জানান, সরকার কিছু সংখ্যক সাজাপ্রাপ্ত আসামির  শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করতে জেলা কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এক বছরের বেশি দণ্ডপ্রাপ্ত নয়- এমন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যারা ইতোমধ্যে ২০ বছর কারাভোগ করেছেন, তাদের দণ্ড মওকুফ করার বিষয়ে সরকার ভাবছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কয়েদীদের কারাগার থেকে স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, কয়েদীদের তালিকা প্রস্তুত করার অর্থ এই নয় যে তাদের ছেড়ে দেওয়া হবে। তালিকা তৈরি করে রাখা হচ্ছে। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশ আসে, তখন মুক্তির বিষয়টি দেখা যাবে।

যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত যারা আছেন, তাদের বয়স ও আচরণ বিবেচনা করে মুক্তি দেওয়া হয়। এটি কারাগারের রুটিন ওয়ার্ক বলে জানান তিনি।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *