শ্রীপুরে বিএনপি নেতার ত্রাণ বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোশাররফ হোসাইন প্রধান:

করোনাভাইরাস সংক্রমণ সতর্কতায় সরকার সাধারণ মানুষের বাইরে চলাচল সীমাবদ্ধ করায় সারাদেশের মতো গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার খেঁটেখাওয়া মানুষ পড়েছেন বিপদে।
অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। এসব মানুষ যাতে খাবারের অভাবে কষ্ট না পায়, সেই বিষয়টি সামনে রেখেই শ্রীপুর পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী খানের ব্যক্তিগত অর্থ তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান বলেন,আজ জাতির এই ক্রান্তিলগ্নে আমরা প্রত্যেকেই প্রত্যেকের এলাকায় যারা বিত্তশালী আছে তারা এগিয়ে আসলে যত বড় মহামারী হোক না কেন আমরা তা অবশ্যই জয় করতে পারব। আমরা দুস্থ অসহায়দের পাশে আছি ও থাকব এবং সকলের সমন্বয়ে কাজ করব।
করোনা কে ভয় নয় জনসচেতনতায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে মুক্তি পেতে পারি।
পরে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ কে জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ্রহণের আহ্বান জানান বিএনপি’র এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান চঞ্চল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম,যুগ্ম সম্পাদক মোহাম্মদ নস মিয়া প্রধান,মমতাজউদ্দীন প্রধান, আনোয়ার হোসেন বেপারী, ডাঃ মোহাম্মদ মুজাহিদুল কবির ও আহম্মেদ রাজিব আকন্দসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

