করোনা কেড়ে নিলো ৩৪ হাজার প্রাণ
ইপেপার / প্রিন্ট

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে শত শত। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, লাশের সারি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সত লাখ ছাড়িয়েছে (৭,২১,৪১২)। মৃতের সংখ্যা ৩৪ হাজার ছুঁই ছুঁই (৩৩,৯৭৬)।
তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১০ হাজার ৭৭৯ জন। ৬ হাজার ৮০৩ জন মারা গেছে স্পেনে। ৩ হাজার ৩০৪ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৬৪০ জন। ফ্রান্সে প্রাণ হারিয়েছে ২ হাজার ৬০৬ জন।
করোনাভাইরাস জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮৫৪। মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। ইতিমধ্যে ২ হাজার ৪৭৫ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। করোনায় আক্রান্ত হয়ে লাশের সারি বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্য (১২২৮ জন), নেদারল্যান্ডস (৭৭১) ও জার্মানিতে (৫৪১)।
আশার কথা হচ্ছে বিশ্বব্যাপী ইতিমধ্যে ১ লাখ ৫১ হাজার ৪ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন। তবে প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত কত মানুষের প্রাণ নিয়ে থামবে এই মহামারি?
Related News
ভারতের বিহারে আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: সার্ক জার্নালিস্ট ফোরাম, বিহার, ইন্ডিয়া চ্যাপ্টার ও হিউম্যান রাইটস টুডে সহযোগিতায় ভারতেরRead More
খাশোগি হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
জনতার নিঃশ্বাস: সাংবাদিক ও কলাম লেখক জামাল খাশোগিকে হত্যা করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুমোদনRead More

