সফল ছাত্রনেতা থেকে জনপ্রিয় জনপ্রতিনিধি মঈন সরকার
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ :: আলহাজ্ব মঈনুল হক মঈন সরকার ১৯৬৪ সালে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের বরভরা গ্রামের পিতা তাফাজ্জুল হোসেন ও মাতা আনোয়ারা খাতুন দম্পতির ঘর আলো করে জন্মগ্রহণ করেন। মূলত মঈন সরকারের পরিবার এলাকার সম্রান্ত মুসলিম পরিবার।
সেই ছোট বেলা থেকেই মঈন সরকার নিজের জন্য কিছু না ভেবেই তিনি ভেবেছেন সহপাঠী ও তাঁর আশপাশের মানুষের কল্যাণের কথা। নিজের সুখ,আনন্দ বিসর্জন দিয়ে সকলকে ভালো রাখার প্রয়াসে কাজ করেছেন তিনি।
ছাত্রজীবন থেকেই তেজী, সৎ,নিষ্ঠাবান, নির্লোভ একজন আদর্শবান মানুষ ছিলেন মঈন সরকার। তাঁর আচার ব্যবহারে মুগ্ধ ছিলেন তাঁর শিক্ষক ও সহপাঠীরা।
ছাত্রজীবনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গফরগাঁও এর মা মাটি ও মানুষের নেতা আলতাফ হোসেন গোলন্দাজের হাত ধরে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগ দেন। ক্রমেই হয়ে উঠেন ছাত্রদের মধ্যমণি। রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন নিষ্ঠা ও একাগ্রতার সাথে। পিচঢালা উত্যপ্ত রাজপথে মিছিলের আগে থেকে দিয়েছেন জয় বাংলার স্লোগান। নেতৃত্ব দিয়েছেন হাজারো ছাত্রের। ছাত্র রাজনীতি করা অবস্থায় তিনি ছাত্রদের অধিকার আদায়ে ছিলেন সামনের সারিতে।
এরপর তিনি চলে যান যুব রাজনীতিতে। হন যুবলীগের ইউনিয়নের সভাপতি। সেখানেও রাখেন সফলতার ছাপ। পরবর্তীতে তিনি আওয়ামীলীগের ইউনিয়নের সভাপতি হন। দলের সকলকে সাথে নিয়ে দলকে সর্বোচ্চ স্থানে রেখে এগিয়ে যান তিনি।
দেশের সেবায় কাজ করার প্রত্যয়ে যোগ দেন শিক্ষকতার মতো মহৎ পেশায়। বেশ কিছুদিন ছিলেন জাতি গড়ার কারিগর হিসেবে। নিজ হাতে তৈরি করেছেন আদর্শ ছাত্রও।
মানুষ ও মানবতার জন্য ছাত্রজীবন থেকেই তাঁর এই রজনৈতিক প্রজ্ঞা দেখে তাঁর নিজ ইউনিয়নের জনগণ ২০১১ সালে তাঁকে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত সফলতার সাথেই তাঁর সময়কাল শেষ করেন। এসময় ব্যাপক উন্নয়ন সাধন করেন ইউনিয়নটিতে। পরবর্তীতে ২০২২ সালে দ্বিতীয় বারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আবারো পুরোদমে শুরু করেন রসুলপুর ইউনিয়নে উন্নয়নের কর্মযজ্ঞ। এরই মধ্যে সামাজিক ন্যায় বিচার করায় তাঁর সুনাম এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনগণকে তাকে ন্যায় বিচারক হিসেবে আখ্যায়িত করেছে। তিনি সমাজে মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহসহ সামাজিক যে ব্যথী গুলো সমাজ কে গ্রাস করে নিচ্ছে সেগুলো নির্মূলে কাজ করে যাচ্ছেন। তাঁর মেয়াদে রসুলপুর ইউনিয়নে রাস্তা ঘাট সহ অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
তাঁর রজনৈতিক আদর্শ ও দূরদর্শীতা ব্যাপক। তিনি সব সময়ই জনগণের কল্যাণে কাজ করেন।
রসুলপুর ইউনিয়নের অনেকেই বলে থাকেন মঈন ভাই ছাত্র অবস্থায় যেমন উপকারী বন্ধু হয়ে জনপ্রিয় ছাত্রনেতা হয়ে উঠেছিলেন তেমনিভাবে বর্তমানে তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

