ভাওয়ালগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:: গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিকের হাত থেকে দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার। আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার ভাওয়ালগড় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন,গাজীপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক,জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন শিকদার,গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম,গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন,গাজীপুর সদর উপজেলা মহিলা ভাইস -চেয়ারম্যান হাসিনা সরকার,আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন বিএসসি,গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মো. আমিন উদ্দিন,ইউপি সদস্য শেখ আবিদ হোসেন বাবুল,ইউপি সদস্য শাহিদা আক্তার,ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাশির উদ্দিন,যুবলীগ নেতা সোহানুর রহমান মনির খাঁন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইকবাল হোসেন সবুজ মাদকের বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্সের কথা স্মরণ করেন।
অন্যদিকে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ভাওয়ালগড় কে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন মুন্সি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

