শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, জনতার নিঃশ্বাস::গাজীপুরের শ্রীপুরে ব্যক্তি মালিকানাধীন একটি তুলার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গুদাম পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে জনৈক আব্দুল আলীর তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জনতার নিঃশ্বাস পত্রিকাকে বলেন, এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বলেন, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর নিমেষেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদামের বেশির ভাগ তুলা পুড়ে গেছে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে শাকিল নামে এক ব্যক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করেছিল। আজ রোববার রাত পৌনে ১০টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

তুলার গুদামের মালিক আব্দুল আলী বলেন, গত দুদিন গুদামে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। আজ রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করছি বিদ্যুতের কোনো কারিগরি ত্রুটির কারণে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের বিভিন্ন কারখানার তুলা এখানে মজুদ করে রাখা হত। গুদামে বিপুল পরিমাণ তুলা মজুদ ছিল। ঠিক কি পরিমাণ টাকার তুলা গুদামে মজুদ ছিলো তা এখন বলা যাবে না।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *