শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

হাত বদলেই সবজির দাম বেড়ে দ্বিগুণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাসের কারণে অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রয়েছে। অনেকে ছুটেছে গ্রামে। রাজধানীতে যারা আছেন তারা সহসাই বের হচ্ছেন না। সবকিছু বন্ধ হলে পণ্যের দাম বাড়তে পারে এ শঙ্কায় অনেকেই আগে ভাগে কেনাকাটা করে রেখেছেন। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারের কঠোর পদক্ষেপের কারণে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আর সবজির বাজারে সবচেয়ে বেশি স্বস্তি। কমেছে সব ধরনের সবজির দামই। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা কমেছে।

রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। তবে যাত্রাবাড়ীর কাঁচাবাজারের সঙ্গে আশপাশের বাজারগুলোর দামের চিত্র ঠিক উল্টো।

যাত্রাবাড়ীর পাশেই রায়েরবাগ, শনিরআখড়া, কাজলা, দনিয়া বাজার। এখনকার স্থানীয় দোকানীরা যাত্রাবাড়ী থেকে সবজি নিয়ে আসেন। যাত্রাবাড়ী থেকে তারা যে দামে সবজি আনেন তারা তা দ্বিগুণ বা আরো বেশি দামে এলাকায় বিক্রি করেন। অর্থাৎ হাত বদলালেই সবজির দাম দ্বিগুণ হয়ে যায়।

যাত্রাবাড়ীতে যে বাঁধাকপি বিক্রি হয় ১০ টাকা করে, এসব বাজারে দাম বেড়ে তা হয় ৩০ টাকা। ২০ টাকার বেগুন ৪০ টাকা, ২৫ টাকার করলা, ধুন্দল, চিচিঙা ৬০ টাকা করে, ১০ টাকার মুলা ৩০ টাকা, ২৫ টাকার শিম ৪০ টাকা, ১৫ টাকার পেঁপে ৪০ টাকা, ২০ টাকার মরিচ ৬০ টাকা। এভাবেই সব প্রকার সবজির দাম বেশি রাখেন তারা। বাজারে সরবরাহ পর্যাপ্ত নয় জানিয়ে ক্রেতাদের কাছে তারা বেশি দামে এসব সবজি বিক্রি করেন। উপায়ান্তর না পেয়ে ক্রেতারা সেই দামে কিনছেন।

রাজধানী কাজলার স্থানীয় ব্যবসায়ী মো. ইউনুস। প্রতিদিন সকালে যাত্রাবাড়ী থেকে প্রায় ২০০ কেজি করে সবজি আনেন। যাত্রাবাড়ী থেকে সবজি আনতে সর্বসাকুল্যে তার খরচ পড়ে ৮০ টাকা। আর যাত্রাবাড়ী থেকে যে দামে সবজি আনেন এলাকায় এনে তা দ্বিগুণ দামে বিক্রি করেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে সবজির সরবরাহ কম। আর আনতে খরচ আছে। একারণে একটু বেশি দামেই বিক্রি করতে হয়।

আরেক দোকানি মান্নান বলেন, সবজি নাই বাজারে, দাম চড়া। একারণে সবজির দাম বেশি। দোকান ভাড়া, যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে একটু বেশি দামে বিক্রি করতে হয় আমাদের।

সবজি কিনতে আসা নজরুল ইসলাম বলেন, সবজির দাম চড়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সরবরাহ কম। বাজারে সবজি নাই। আমাদের আর কি করার। তাদের কাছ থেকে বেশি দামেই কিনতে হয়। এসব বাজারে মনিটরিং করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *