বুধবার, মার্চ ২৫, ২০২৬
গাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
হাফিজুর রহমান:: গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার( ২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক গাজীপুরে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সরকারের ভিষণ তুলে ধরেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহরিয়ার নজিরের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সাংবাদিকগণ গাজীপুর জেলার মাদক, মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচা, মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি,যানজট, পরিবেশ দূষণ, উন্মুক্ত জলাশয় দখল, অবৈধ মাটি বিক্রিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।Read More
গাজীপুরে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
হাফিজুর রহমান::গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে পরিকল্পিতভাবে হেনস্তা, ভিডিও ধারণ ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে অজ্ঞাত পরিচয়ধারী এক নারীকে দিয়ে পরিকল্পিতভাবে হেনস্তা করানো এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েRead More

