মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানা
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার (০১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলার বিভিন্ন কাঁচাবাজার, হোটেল-রেস্তোরাঁ, মনিহারি দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় অনিয়ম প্রমাণিত হওয়ায় ৪টি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির মতো অভিযোগেRead More

