জানুয়ারি, ২০২৬
শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০
আবু তারেক আকন্দ পলাশ,স্টাফ রিপোর্টার:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার মুখে পড়েছে পুলিশ। এতে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজ-সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় একদল মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা ইট ও পাটকেল নিক্ষেপ করে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের লক্ষ্য করে। এ সময় পুলিশের ব্যবহৃত দুটি গাড়িRead More

