রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের দোয়া
স্টাফ রিপোর্টার,গাজীপুর::সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর প্রেসক্লাব।গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্যRead More

